বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

আইসিসি থেকে সুখবর পেলেন হৃদয়-শরিফুলরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬ ৬:৫৫ pm

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহিদ হৃদয়। সেটার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হৃদয়। দুই ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তিন ম্যাচের সিরিজে একটি বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুই ম্যাচে মোট ৮৪ রান করে সিরিজসেরা হয়েছিলেন হৃদয়।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও। এক ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন এই উইকেটকিপার ব্যাটার।

নিউজিল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শরিফুল ইসলাম। তাতে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই পেসারের। ৯ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে অবস্থান করছেন তিনি। এ ছাড়া শেখ মেহেদি এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন।

উন্নতি করেছেন একাধিক কিউই বোলারও। বেন সিয়ার্স ও ইশ সোধিও র‍্যাংকিংয়ে এগিয়েছেন। কিউই বোলারদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন ইশ সোধি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD