শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৫:৩১ pm

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভেরোনায় একটি ওয়াইন উৎসব পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সময় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার ভিত্তি তৈরি করে। ২০০৫ সালে ইতালি এটি অনুমোদন করে এবং চুক্তিটিকে প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইতালিজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর ফলে মেলোনির ডানপন্থি সরকার এই ইস্যুতে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে।

গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেয়া বক্তব্যে মেলোনি বলেন, ‘গাজা উপত্যকায় যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিষেধাজ্ঞায় ইতালি সমর্থন দেবে। তিনি মন্তব্য করেন, ইসরায়েলের কর্মকাণ্ড ‘মানবিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়েছে।’

এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইতালি কিছু মার্কিন যুদ্ধবিমানকে সিসিলির সিগোনেলা ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ও ইতালীয় গণমাধ্যম জানিয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD