বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সৌরবিদ্যুৎ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে চীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:৫৩ am

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে চীন কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বেশ কিছু খাতে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ আছে তা ধারাবাহিকভাবে এ বিনিয়োগ বৃদ্ধি করার আশ্বস দিয়েছে চীন।

এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষে বাংলাদেশ চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায় চীন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD