বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

স্বর্ণের দাম কমল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:৩৬ pm

টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য পাওয়া গেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সাম্প্রতিক বন্ড ‘বাইব্যাক’ ঘোষণার পর মঙ্গলবার স্বর্ণের দাম ১৪ মে এর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে, বুধবার স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৮ দশমিক শূন্য ৩ ডলারে নেমে আসে।

মার্কিন গোল্ড ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৭৩ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।

জেফরিসের মালিকানাধীন ট্রাডু ডট কমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বলেন, আজ স্বর্ণের দাম কমেছে, কারণ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর আগে বাজারের সবাই সতর্ক অবস্থানে থাকে।

ভূ-রাজনৈতিক ক্ষেত্রে, ইরান বলেছে– বৃহত্তর সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সম্মুখীন হওয়ায় তারা হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য প্রতিবেশী ওমানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৪৮ ডলারে নেমেছে, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৪ দশমিক ৫১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৯ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD