বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাঠিয়েছেন চাকরিজীবীরা। ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছেন। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচদিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।

এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD