বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরাকেও তা ছড়িয়ে পড়ে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন ছোড়া হয়। একই সময় সেখানে রকেটও নিক্ষেপ করা হয়।

ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হামলার মধ্যে এটি সবচেয়ে বড় ও তীব্র।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাগদাদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD