বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রচারণার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। নিউইয়র্ক যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে যাবেন, সেখা‌নে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নিউইয়র্কে ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রীর বেশ কয়েকটি বৈঠক এবং কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জোরদার করতে কূটনীতিক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিন সম্প্রতি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এখন এই পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD