বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৮:১৩ am

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। আজ নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের খোঁজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে প্যাট কামিন্সের দল। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২ বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-অস্ট্রেলিয়া। এর মধ্যে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ৬৩টি জয় পেয়েছে অজিরা। ৩৫টি জয় আছে শ্রীলংকার। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার। ১১বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে আটবার, শ্রীলংকার জয় মাত্র ২টিতে ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৯৬ সালের পর বিশ্বকাপে আর অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি শ্রীলংকা। সর্বশেষ বিশ্বকাপেও ৮৭ রানে জিতেছিলো অজিরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD