বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৮:২৫ am

ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরের ১৩তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড। আফগানদের বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড।

ইনজুরির কারণে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না তিনি। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এ ক্রিকেটার।

এদিকে আজ বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে আফগানিস্তান। ২০১৫ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ১৪টি ম্যাচ হেরেছে আফগানরা। বিশ্বকাপে টানা ম্যাচ হারার ক্ষেত্রে স্কটল্যান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে হাসমতুল্লাহ শাহিদীর দল।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি,

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল- হক, ফজল হক ফারুকী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD