শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ১:১৩ pm

নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আব্দুলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি আব্দুলপুরে এলে সেখানে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। পরে বিকেল সাড়ে ৫টায় রেল চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী) নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। পৌনে ৫টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেল চলাচলের জন্য একটি লাইন উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD