মে মাসের মাঝামাঝিতে কোপা আমেরিকার প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল। অবশেষে আলবিসেলেস্তেদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপার চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন লিও বালের্দি, ভ্যালেন্টিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়া। কোপার টিকিট পেয়েছেন ভ্যালেন্টিন কার্বোনি ও আলেজান্দ্রো গার্নাচো।