নতুন বলে মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি। সঙ্গত কারণেই পাওয়ার প্লেতে স্পিন আক্রমণে যান প্যাট কামিন্স। তাতেও সাফল্য ধরা দেয়নি। উদ্বোধনী জুটি ভাঙতে অজিদের অপেক্ষা করতে হয়েছে ২২তম ওভার পর্যন্ত। ততক্ষণে শতরান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। এমন শুরুর পর ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। শেষের ৫১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে তারা।
সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৩.৩ ওভারে ২০৯ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল পেরেরা। অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।