শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৪:২১ pm

দীর্ঘ ১৬ বছর পর আবারও নিউজিল্যান্ড জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের মূল আসরে। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ ড্যারেন বেজলি।

দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস উডকে। প্রিমিয়ার লিগে ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা ভোগান্তিতে থাকলেও তার নেতৃত্বের অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এবারের স্কোয়াডে আরও একটি আলোচিত নাম অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করায় উড ও স্মিথ দুজনই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন। এর আগে তারা ২০১০ বিশ্বকাপেও দলের সদস্য ছিলেন।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে উড এখন নিউজিল্যান্ড ফুটবলের কিংবদন্তি অধিনায়ক স্টিভ সামনার ও রায়ান নেলসেনের পাশে নিজের নাম লেখালেন।

দল ঘোষণার সময় কোচ বেজলি জানান, গত কয়েক বছরে প্রায় ৫৫ জন ফুটবলারকে পর্যবেক্ষণের পর সেরা ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বিশেষ সম্মানের বিষয়। অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে স্কোয়াডে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড খেলবে গ্রুপ ‘জি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও মিশর। এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।

ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD