মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ

টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ফিল্ডিংয়ে নেমে সফরকারী আয়ারল্যান্ডকে বেশিদূর এগোতে দিলো না নিগার সুলতানা জ্যোতির দল।

সবকটি উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৮৫ রানেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস। ধবলধোলাইয়ের ইতিহাস গড়তে টাইগ্রেস মেয়েদের লক্ষ্য ১৮৬ রান।

আজ (সোমবার) মিরপুর শের-ই-বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির দিকটাও নেহায়েত কম না। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা ছাড়াও বিশ্বকাপে চোখ রেখে সিরিজের তৃতীয় ওয়ানডে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD