মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে কোনো দল। যুব হকির বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের এমন সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে পুরস্কার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে ওমানে যুব এশিয়া কাপ শেষে দেশে ফেরা দলকে বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাহফের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুরো দলের জন্য পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন।

বৈশ্বিক অঙ্গনে দেশের হকির অন্যতম বড় অর্জন এটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলের কোচ মওদুদুর রহমান বলেন, ‘এই দলটা চমৎকার। খেলোয়াড়দের মধ্যে ভালো করার তাড়না আছে। একদিনে হয়তো বড় কিছু হবে না। তবে, ঠিকভাবে দেখভাল করলে একদিন হয়তো বাংলাদেশকে মূল বিশ্বকাপে নিয়ে যাবে দলটি।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD