শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সৌদির রিয়াদে জরুরি সতর্কতা জারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৈরী আবহাওয়া ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়। তবে সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই তা একবার প্রত্যাহার করা হলেও, পরিস্থিতি পর্যালোচনার পর রিয়াদে আবারও জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সৌদি আরব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগ প্রথমে রাজধানী রিয়াদে জরুরি সতর্কতা জারি করে। কয়েক মিনিটের মধ্যে সেটি প্রত্যাহার করা হলেও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় পুনরায় সতর্কতা জারি করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সাবধানে চলাফেরা করার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও নিয়মিত আপডেট প্রচার করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD