শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সিলেটে হামে মৃত বেড়ে ২৩৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। চিকিৎসকদের মতে, এই মৃত্যুর মিছিল জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যত শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে অন্তত ১০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গিয়েছিল। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা এবং সঠিক সময়ে টিকাদানের অভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।

এদিকে মৃত শিশুদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে। স্থানীয় হাসপাতালগুলোতে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের শরীরে যেকোনো ধরনের ফুসকুড়ি বা জ্বর দেখা দিলে সঙ্গে সঙ্গে যেন চিকিৎসকের শরণাপন্ন হন এবং হামের টিকা নিশ্চিত করেন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি শুরু করেছে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD