মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সিলেটে বজ্রপাতে কিশোরসহ নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের সময় ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একইভাবে নিজ বাড়ির সামনে বজ্রপাতে মারা যায় নাহিদ।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বজ্রসহ বৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD