মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই মহিষ আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৮ am

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩২টি বড় চোরাই মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি জব্দ করা হয়। আটক মহিষগুলো কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD