বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সিংগাইর সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:০২ am


‎মানিকগঞ্জের সিংগাইরে সদর ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দল ভোর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দল ও সিংগাইরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপি নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

‎অনুষ্ঠানে বক্তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। বক্তারা কৃষকদের যেকোনো ধরনের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

‎এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের মার্কা ধানের শীষ, কৃষকের মার্কা ধানের শীষ, তাই আগামীতে ধানের শীষের প্রার্থী হয়ে যিনি আসবেন নেতৃবৃন্দ তার পেছনে কাজ করতে সকল নেতা কর্মীদের আহ্বান করেন।

‎সিংগাইর সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আজাদ হোসেন খান, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়।

‎উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগড়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুল ইসলাম মোকা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মুনায়েম বিপ্লব, সিনিয়র সহসভাপতি দেওয়ান ফয়জুল ইসলাম বিপ্লব, যুগ্ন সম্পাদক এ্যাড. জাকির হোসেন, রাসেল শাহ সহ অনেকে।

‎এছাড়া গোবিন্দল, সিংগাইর সদর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD