মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সিংগাইরে বাল্গহেডের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৯ pm

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাল্গহেডের (বালুর জাহাজ) ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ মো: ফরিদ মিয়া নামে (৪৫) এক জেলের ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধলেশ্বরী নদীর বিন্নাডাঙ্গী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই উপজেলার দক্ষিন ধল্লা গ্রামের মজিবুর রহমানে ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলে মজিবুর রহমান ও তার ছেলে ফরিদ মিয়া একটি ছোট নৌকা নিয়ে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। রাত ১১ টার দিকে বাল্গহেডের (বালুর জাহাজ) ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এসময় মজিবুর রহমান সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে ফরিদ মিয়া নিখোঁজ হন। রবিবার সারাদিন অনেক খোজাখুঁজি করেও তার সন্ধান পায়নি ডুবুরি দল। গতকাল সোমবার দুপুরে নদীর তীরে ভেসে উঠে ফরিদ মিয়ার লাশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদরগ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD