শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

‎সাহরাইলে মৃধাবাড়ী পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ ৭:২৪ am


‎জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: ‎মানিকগঞ্জ জেলা কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম মৃধার সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১১জানুয়ারি) দুপুরে সায়েস্তা ইউনিয়ন মৃধাবাড়ী পরিবারের উদ্যোগে পরিবারের মরহুমদের স্মরণে সাহরাইলের সিদ্ধাবাড়ী মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

‎এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, সায়েস্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন মৃধার সভাপতিত্বে ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৃধা পরিবারের সন্তান, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম মৃধা, সিংগাইর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, সায়েস্তা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোলায়মান দেওয়ান বিকাশ, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল দেওয়ান, সৌদি আরবের দাম্মাম যুবদল নেতা বাকের খান।

‎আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, সিদ্ধাবাড়ী ম্যানেজিং কমিটির সভাপতি অশীষ কুমার সাহা, ওহাব বেপারী,সিংগাইর সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক, সায়েস্তা ইউনিয়ন বিএনপি নেতা ডা. মুন্নাফ খা, সায়েস্তা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, যুবদল নেতা রোমান মৃধাসহ অনেকে।

‎পরে স্থানীয় ৫শতাধিক অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মৃধা পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত একালাবাসি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD