বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সাজেকে আটকেপড়া ২৬০ পর্যটক উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৮:১৩ am

রাঙামাটির সাজেকে বেড়াতে গিয়ে বন্যা পারিস্থিতে আটকেপড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে বাঘাইহাট জোনের কাসালং নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে ৩টি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এ ছাড়াও গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঘাইহাট জোনের ডাবপাড়া এলাকায় ভূমিধস ঘটায় সাজেক যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে সাজেকে আটকা পড়েছিলেন ২৬০ জন পর্যটক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়িতে বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়াও রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকেপড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD