রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD