বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথা বিবেচনা করছে ঢাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এমন বক্তব্য ঘিরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পাকিস্তান সফরে গিয়ে ইসলামাবাদে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান স্পিকার। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কার্যকর হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মোড় নিতে পারে।
বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া হিসেবে এই ভাবনাকে দেখছেন সংশ্লিষ্টরা। শেখ মুজিবুর রহমান এবং তার শাসনামলের বিভিন্ন বিতর্কিত অধ্যায়ের প্রসঙ্গ টেনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিচারের মুখোমুখি করার এই কূটনৈতিক ও আইনি লড়াইয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
এর আগে দেশের বিভিন্ন মহল থেকেও স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জোরালো হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এ বিষয়ে আইনি পথ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি