শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সরকারি-বেসরকারি মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫ ৩:০০ am

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।

রোববার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বিষয়টি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অনুমোদন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের ৩৭ সরকারি ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে মোট আসন ৬ হাজার ২৯৩।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD