মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সমকামী সহিংসতা রোধে ৩৭৭ ধারা চালুর দাবি আলেম সমাজের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং শতাধিক মাদরাসার মুহতামিমসহ ছয়শ জন বিশিষ্ট আলেম সমাজে নৈতিক অবক্ষয় ও সমকামী সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন। তারা মনে করেন, বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধ রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

মঙ্গলবার মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো এক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং অনৈতিক কার্যকলাপের বিস্তার রোধ করতে অবিলম্বে সংশ্লিষ্ট আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ধর্মীয় ও সামাজিক অনুশাসন লঙ্ঘন করে এ ধরনের কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই দেশের বিশিষ্ট আলেম সমাজ ও সচেতন নাগরিকরা যৌথভাবে এই অনাচার ও সহিংসতা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন, যাতে দেশের যুবসমাজ সঠিক নৈতিক পথে পরিচালিত হতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD