বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১:৩৩ pm

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য সরকার কাজ করছে। সেখানে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ প্রোয়োজন।

তিনি বলেন, সবার যৌথ প্রচেষ্টায় আমাদের জীবনযাপনে কিছু পরিবর্তন আনা সম্ভব হলে ডায়াবেটিসসহ বেশ কিছু রোগের প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD