রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ৫:৪৮ am

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গত রাত ১১টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। এ বিষয়ে ঘটনাস্থল আড়ংঘাটা থানা এলাকায় হওয়ায় তারা আইনি প্রক্রিয়া শেষ করেছেন। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD