রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সন্ত্রাসীদের গুলিতে খুলনার আ.লীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ ৪:১১ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার খুলনা সীমান্তবর্তী রাজঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিটুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সজিবকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ২/৩ জনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু ও সজিবসহ আরেকজন আহত হন। তাদের খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গুলিবিদ্ধ ৩ জনকে দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD