সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (৪ মার্চ) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আজ (সোমবার) সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। গাড়িতে থাকা ডা. শাখাওয়াত গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD