সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শেকৃবির ক্যান্টিনে ব্যবহৃত পুরোনো তেল জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ক্যান্টিন ও দ্বিতীয় গেটসংলগ্ন খাবারের দোকানে রান্নার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার থেকে সংগ্রহ করা পুরোনো ও ক্ষতিকর তেল ব্যবহারের গুরুতর অভিযোগ ওঠেছে ক্যান্টিন পরিচালনাকারী হুমায়ুন কবিরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ওই দোকান তল্লাশি করা হয়। তল্লাশির সময় রান্নার কাজে ব্যবহারের জন্য মজুদ রাখা প্রায় ১৫ লিটার পোড়া ও নিম্নমানের তেল জব্দ করা হয়, যা বিভিন্ন হোটেল ও কনভেনশন সেন্টারে পূর্বে ব্যবহৃত হয়েছিল। এ ধরনের পোড়া তেল পুনরায় রান্নায় ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে এমন অবহেলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ক্যান্টিন পরিচালনাকারীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। গণমাধ্যমকে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে খুব দ্রুতই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD