মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন বিয়েলসা, তুললেন প্রশ্নও

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৬:৪৬ পূর্বাহ্ণ

চলমান কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। এই হারে টুর্নামেন্টে এখন তাদের খেলতে হবে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হঠাৎ রেগে যান উরুগুয়ের বর্ষীয়ান কোচ মার্সেলো বিয়েলসা। এসময় কনমেবল ও কোপার আয়োজকের তীব্র সমালোচনা করেন তিনি। প্রশ্ন তোলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে হারের পর গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ান উরুগুয়ের তারকা ফুটবলাররা। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কনমেবলকে রক্ষা করতে তাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে।

তিনি বলেন, ‘খেলোয়াড়রা যে কোনো মানুষের মতো প্রতিক্রিয়া দেখিয়েছিল। যদি তারা তাদের মা, তাদের স্ত্রী, শিশুদেরকে আক্রমণের শিকার হতে দেখে, তাহলে তাদের বাঁচাতে কি আমাকে জিজ্ঞাসা করবে?’

কনমেবলকে উদ্দেশ্য করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘কি হবে যদি তারা (কনমেবলের কর্তারা) তাদের (উরুগুয়ের ফুটবলারদের) শাস্তি দেয়? শাস্তি হওয়া উচিত তাদের, যারা ফুটবল খেলোয়াড়দের এভাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করেছিল। তুমি (কনমেবল) খেলোয়াড়দের নিষিদ্ধ করতে যাচ্ছ। তার আগে তাদের কাছে ক্ষমা চাও।’

সে সময়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। এতে আরো ক্ষিপ্ত হয়ে যান বিয়েলসা। বলেন, ‘গণমাধ্যমের এমন কেউ প্রশ্ন তুলতে পারে না, যারা নিজস্ব সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলে। আপনি আমাকে কীভাবে যুক্তিটি দেবেন। পরিবারের মায়েরা, বাচ্চারা, স্ত্রীরা, বোনেরা, দর্শকদের দ্বারা লাঞ্ছিত হয়েছিল। সেটা হাইলাইট না করে দর্শকদের রক্ষা করারর চেষ্টা করা হচ্ছে না?’

এ সময়ে এক সাংবাদিক রদ্রিগো রোমানোর কথায় উত্তেজনা ছড়িয়ে পরে সংবাদ সম্মেলন কক্ষে। উরুগুয়ের এ সাংবাদিক বলেন, ‘আপনি যা বলছেন তা অন্যায়। আমাদের অধিকাংশই খেলোয়াড়দের রক্ষা করি। সাংবাদিকের দোষারোপ করার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।’

এ কথা বলে রদ্রিগো রোমানো সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেড়িয়ে যান। পরে বিয়েলসা বলেন, ‘আমি সাংবাদিকদের একটি অংশের কথা বলেছি, সবাইকে উদ্দেশ্য করে নয়। ঈশ্বরকে ধন্যবাদ, আমি জানি না সেসব সাংবাদিক কারা।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD