বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ

শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।

জানা গেছে, আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা হয়। এ ঘটনায় ৫০-এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD