বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সাম্প্রতিক সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই যুগান্তকারী অভিমত ব্যক্ত করেন। ডা. জুবাইদা রহমান বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক লালন-পালন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মাধ্যমেই একটি শক্তিশালী ও উন্নত জাতি গঠন করা সম্ভব। বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় অবহেলার কারণে শিশুদের জন্য উপযোগী মুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি, যার ফলে নতুন প্রজন্মের মেধা বিকাশ ব্যাহত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনদের উদ্দেশে তিনি আরও বলেন, শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ না দিয়ে তাদের খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে শিশুদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমানভাবে জরুরি। প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থেকে বেড়ে ওঠার সুযোগ পেলে শিশুদের মননশীলতা বহুগুণ বৃদ্ধি পায়।

সাংবাদিকদের বলেছেন, বর্তমান গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের সুষম বিকাশের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং তাদের মাঝে উপহার বিতরণ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD