চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক এই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে এই খোঁজখবর নেওয়া হয়।
আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শহীদ জুবায়েরের বাড়িতে যান এবং তার অসুস্থ বোনের চিকিৎসার সার্বিক বিষয় তদারকি করেন। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।
সাংবাদিকদের জানান হয় যে, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা এই নতুন বাংলাদেশে কোনো শহীদ পরিবার অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই এই মানবিক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে দেশের প্রতিটি প্রান্তে থাকা আন্দোলনকারী ও শহীদদের পরিবার যথাযথ সম্মান ও সহযোগিতা পায়।
আরববাংলা টিভি/ডেস্ক