সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শাহবাগ থানার পেছনে আগুন, তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৯:৪৩ পূর্বাহ্ণ

রাজধানীর শাহবাগ থানায় জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, বিকেল পৌনে ৩টায় আমাদের কাছে খবর আসে, শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। সেখানে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

এর আগে, গত ২৮ জানুয়ারি শাহবাগ থানার বাইরে পরিত্যক্ত একটি বাসে আগুন লাগে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD