সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

লেবাননে হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬ ২:২১ pm

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননে ইরানের মদতপুষ্ট ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করেছে। গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস হওয়া স্থাপনাটি হলো একটি ৬৫৬ ফুট লম্বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ। দক্ষিণ লেবাননের মাজদাল জৌন শহরের এই সুড়ঙ্গটি হিজবুল্লার গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত স্থাপনা ছিল বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এ সুড়ঙ্গটি হিজবুল্লাহ অস্ত্রের ডিপো হিসেবে ব্যবহার করত। ধ্বংস হওয়া সেই সুড়ঙ্গটি থেকে শত শত আগ্নেয়াস্ত্র ও রকেট লাঞ্চার জব্দ করা হয়েছে।

গত ২৭ জুন শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করেছে ইসরায়েল এবং লেবানন। সেই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল— ইসরায়েল-লেবানন সীমান্তের লেবানন সীমান্ত থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং সেখানে মোতায়েন করা হবে লেবানিজ সেনাদের।

অবশ্য চুক্তিও এ-ও উল্লেখ ছিল যে আরও কিছুদিন সীমান্তের লেবানন অংশে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি থাকবে। গতকাল রোববার গভীর রাতের দিকে এ অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে আজ সোমবার ভোরের দিকে এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, মাজদাল জৌন শহরে আইডিএফের অভিযান ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির ‘প্রকাশ্য’ লঙ্ঘন। হিজবুল্লাহর বর্তমান শীর্ষ নেতা নাইম কাসেম সীমান্ত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ উল্লেখ সেই বিবৃতিতে বলেছেন, “মাতৃভূমি লেবানন এবং লেবানিজ জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে এবং হিজবুল্লাহ পিছু হটবে না।”

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD