শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতি প্রযোজ্য নয়: নেতানিয়াহু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৯ pm

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন জানালেও দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননে চলমান তাদের সামরিক অভিযানে প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেছে তেল আবিব।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রচেষ্টাকে তারা সমর্থন করে, যার লক্ষ্য “ইরান যেন আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না থাকে।”

তবে তিনি স্পষ্ট করে দেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করার পর ২রা মার্চ ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা করে হিজবুল্লাহ। এরপর থেকেই এই সংঘাতে যুক্ত হয়ে যায় লেবানন।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১,৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে এবং “বাফার জোন” তৈরির লক্ষ্যে আরও এলাকা দখলের পরিকল্পনার কথা জানিয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD