মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪ ৫:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জন নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) ভোরে পৃথক তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ ও ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নয় জনের লাশ উদ্ধার হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD