শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

রাষ্ট্রপতির শপথ নিচ্ছেন মির্জা ফখরুল, পরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৭:৪৭ pm

দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সাড়ে ৭ টা ৩৭ মিনিটে তাকে শপথ পড়ানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। তিনি জানান, প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ।

এদিকে মঞ্চে উপস্থিত আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবারে হলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD