মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

রাতে স্কুলছাত্রীর ঘরে মেম্বারের ছেলে, অতঃপর…

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪ ৭:৩৬ পূর্বাহ্ণ

শুক্রবার তখন রাত। ওই সময় বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরে দরজা লাগিয়ে পড়তে বসেছিল স্কুলছাত্রী। একা থাকার সুযোগে ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকেন মেম্বারের বখাটে ছেলে জুবায়ের হোসেন তৌকির। এরপর স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।

ঘটনাটি ঘটেছে নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের একটি গ্রামে। অভিযুক্ত বখাটে জুবায়ের হোসেন তৌকির কাইটাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য জাকির হোসেন রিটনের (মেম্বার) ছেলে। স্থানীয়দের অভিযোগ, মেয়েটির পরিবার নিরীহ হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে।

ওই স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিতেন মেম্বারের বখাটে ছেলে তৌকির। এ বিষয়ে মেম্বারের কাছে কয়েক দফা বিচার দেন স্কুলছাত্রীর বাবা। শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে বখাটে তৌকির। ঘরে ধস্তাধস্তির শব্দ শুনে দরজা ভেঙে ভেতরে ঢুকেন প্রতিবেশীরা। পরে তাকে আটক করেন তারা। আটকের খবর পেয়ে রিটন মেম্বার তার লোকজন নিয়ে এসে জোরপূর্বক ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। মেয়েটির পরিবার বিচারের দাবি জানালেও ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমি গ্রামের নিরীহ মানুষ। আমার মেয়েটাকে স্কুলে যাওয়া-আসার পথে কুপ্রস্তাব দেয় মেম্বারের ছেলে। শুক্রবার আমরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে আমার মেয়েকে একা পেয়ে মেম্বারের ছেলে এসে নির্যাতন করেছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

ইউপি সদস্য জাকির হোসেন রিটন বলেন, আমার ছেলের ভুলের জন্য গ্রামবাসীসহ মেয়ের পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আর কখনো যাতে এমন কাজ না করে সেজন্য ছেলেকে শাসন করব।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, এ ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD