শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

রাজমুকুট ছেড়ে ফুটবল বেছে নিলেন উগান্ডার গোলকিপার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ

ইংল্যান্ডের ফুটবল মাঠ না উগান্ডার ঐতিহ্যবাহী রাজ্যের সিংহাসন—এই দুয়ের নির্বাচনে ফুটবলকেই আঁকড়ে ধরলেন ৩৬ বছর বয়সি গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি। লন্ডনের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের এই অধিনায়ককে উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হওয়ার প্রস্তাব দিয়েছিল রয়্যাল সাকসেশন কমিটি।

তবে রাজকীয় সেই প্রস্তাব বিনম্রচিত্তে ফিরিয়ে দিয়ে খেলার সবুজ মাঠকেই নিজের আসল জায়গা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাজপরিবারের রক্ত বহন করলেও ফুটবল প্রীতির কাছে হার মেনেছে রাজমুকুট।

সাংবাদিকদের বলেছেন, ফুটবলই তার জীবন এবং তিনি ক্লাব ও সতীর্থদের সঙ্গেই নিজের ভবিষ্যৎ দেখতে চান। এই ঘটনার মধ্য দিয়ে কামুরাসি প্রমাণ করলেন যে ক্ষমতার মোহের চেয়ে নিজের ভালোলাগা ও ক্রীড়ার প্রতি ভালোবাসা অনেক বড়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD