মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

রাজধানীতে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪ ২:৫৫ pm

রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালের আইসিইউতে আছেন আরেকজন।

শুক্রবার (১৭ মে) দুপুরে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা রাইজিংবিডিকে বলেন, সকাল দশটার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যান ৩ শ্রমিক। তাদের উদ্ধার করে মুগদা মেডিক্যাল নেওয়া হলে মারা যান দুজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD