জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কেন্দ্রীয় গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে নজরুল কর্নার উদ্বোধন করা হয়েছে। কবি নজরুলের সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও বহুমাত্রিক সৃজনশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট গবেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা আমাদের জাতীয় জীবনে চিরপ্রাসঙ্গিক। এই নজরুল কর্নার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা কবির জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে এবং গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট