শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মালদ্বীপে ইসরায়েলি ইহুদি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধের আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ১০:৫৯ am

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে। এছাড়া যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি মিছিল থেকে আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার (২০ অক্টোবর) রাজধানী মালের সিটিতে র‌্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মিছিলকারীরা ইসরায়েলি ইহুদিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানায়।

মালদ্বীপ ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দ্বিতীয় সমাবেশটি রাসফান্নু এলাকায় শুরু হয়।

র‌্যালিতে সব বয়সের শত শত মানুষ অংশ নেন। র‌্যালির অংশগ্রহণকারীরা রাসফান্নু থেকে মাজেদি মাগু জুড়ে হেনভেইরু স্টেডিয়ামে সমাবেশের সমাপ্তি টানেন। তারা মালদ্বীপে ইসরায়েলি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করার আহ্বান জানায়। সমাবেশে ফিলিস্তিনের মুক্তি ও দেশটিতে ইসরায়েলের অমানবিক হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। তারা ফিলিস্তিনিদের সহায়তা প্রদানকারী রাফাহ সীমান্ত খুলে দেওয়ারও আহ্বান জানায়।

উল্লেখ্য, হামাসের আকস্মিক হামলার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। অবিরাম ইহুদি হামলার মুখে এ পর্যন্ত চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজারেরও বেশি আহত হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD