মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাত্রদল নেতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৪৬ পূর্বাহ্ণ

শবে বরাতের রাতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক ছাত্রদল নেতা। নিহতের নাম ওয়াদুদ রহমান শাওন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা সভাপতি আবু হোরায়রার বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি আবু হোরায়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাওনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার মৃত্যুতে শোক জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD