রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণে সভা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভোলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা প্রেস ক্লাবে এই সভাটি সম্পন্ন হয়।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং সহপাঠ্যক্রম কার্যক্রমে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, শিশুদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে হলদে পাখি কার্যক্রমের পরিধি বাড়াতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের নেত্রীরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা মাঠপর্যায়ের নানা দিক তুলে ধরে তা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD