শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

মিয়ানমারের গণহত্যা ও রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

নিউইয়র্ক থেকে আপনাদের নিয়ে কথা বলতে চাইনি, বরং আপনাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর আপনারা বিশ্ববাসীকে নিজেদের কষ্টের কথা শোনার আহ্বান জানিয়ে এসেছেন, আজ বিশ্ব তা শুনতে শুরু করেছে। ২০১৭ সালে মিয়ানমারে যা ঘটেছে তা পরিষ্কার একটি গণহত্যা এবং এই নৃশংসতার বিচার ও আন্তর্জাতিক রায় বাস্তবায়নে মিয়ানমার সরকার বাধ্য থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়ার ওপর বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই সংকটের কার্যকর কোনো সমাধান হয়নি, বরংকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নিজেদের স্বার্থে বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জোরালো কূটনৈতিক তৎপরতার ফলে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশ্ববাসীর সামনে আরও স্পষ্টভাবে উঠে এসেছে। সরকার মনে করে, মিয়ানমারকে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে বাধ্য করতে বৈশ্বিক চাপ অব্যাহত রাখা জরুরি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD