অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। জামায়াতে ইসলামীর শীর্ষ এই নেতার এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। অস্ট্রেলিয়ায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলার পাশাপাশি তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরবেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষে তিনি মালয়েশিয়া গমন করবেন। সেখানেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার রক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির দায়িত্বশীল নেতারা।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতার এই সফর দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ ভালো প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সফর শেষে তিনি খুব শীঘ্রই দেশে ফিরে পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয় হবেন।
আরববাংলা টিভি